নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) মোড়ে লাঠিসোঁটাসহ একদল লোকের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ওই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে বিজিবির একটি যৌথ টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিজিবি সদস্যরা সেখানে অবস্থানকারীদের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন।


বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।