নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের বড়লেখায় ফুফাকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি।


গতকাল শনিবার, ২৮ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে নরসিংদীর রায়পুরা থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালায় এসআরবি-৯ ও এসআরবি-১১ এর একটি যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার হন ওমর ফারুক। তার বয়স ২৫ বছর। তিনি মৌলভীবাজারের বড়লেখা থানার গল্লাসাঙ্গন ছাতুরপাড় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।গতকাল শনিবার, ২৮ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে নরসিংদীর রায়পুরা থানার হাসনাবাদ এলাকায় অভিযান চালায় এসআরবি-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ দল।


এসআরবি জানায়, গত ৮ অক্টোবর সিলেটের বিয়ানীবাজারের আরেঙ্গাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহমান (৬৪) অসুস্থ শ্যালককে দেখতে স্ত্রী-সন্তানসহ বড়লেখার শ্বশুরবাড়িতে যান।


সেদিন, সন্ধ্যায় তার স্ত্রীর ভাইয়ের ছেলে ওমর ফারুকের সঙ্গে তার মায়ের গাছ বিক্রির টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওমর ফারুক আব্দুর রহমান ও তার স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।


এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে ওমর ফারুক ধারালো দা নিয়ে আব্দুর রহমানের বিশ্রামকক্ষে ঢুকে তার বাম কাঁধ ও মাথার পেছনে এলোপাতাড়ি কোপান। চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ছুটে এলে তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান।


গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ৯ অক্টোবর রাত পৌনে ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বড়লেখা থানায় হত্যা মামলা করেন। মামলা নম্বর ০৬, তারিখ ১২ অক্টোবর, ধারা ৩২৩/৩০২, পেনাল কোড ১৮৬০। মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯।


গ্রেফতারের পর ওমর ফারুককে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।