এসএমই পণ্য মেলার শেষ দিনে কৃষি ব্যাংকের সাড়ে ৩ কোটি টাকা ঋণ বিতরণ

ঢাকায় অনুষ্ঠিত এসএমই পণ্য মেলার শেষ দিনে ২১ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।


শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এসএমই পণ্য মেলায় এসব ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।


এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহাঃ খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক। আরও উপস্থিত ছিলেন আইসিটি মহাবিভাগের জিএম মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব, ঢাকা বিভাগের জিএম গোলাম মো. আরিফ, এলপিওর জিএম মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।


উল্লেখ্য, গত ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়।