নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন মো: লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।


রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে লতিফুল শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। সরকারের গ্রেড-১ পদমর্যাদায় তিনি এই দায়িত্ব পালন করবেন।