নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার ঐতিহ্যবাহী জনপদ হাজারীবাগের ঘনবসতিপূর্ণ এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে উঠছে নাভানা রিয়েল এস্টেটের আবাসিক প্রকল্প ‘দি অনিক্স রেসিডেন্সেস’। ৬৯ দশমিক ৫৭ কাঠা জমির ওপর নির্মিত এই প্রকল্পের পাশেই রয়েছে ৬০ ফুট প্রশস্ত সড়ক। প্রকল্পটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এর মোট জায়গার ৫০ শতাংশই অভ্যন্তরীণ সড়ক, হাঁটার পথ, উন্মুক্ত সবুজ চত্বর ও ল্যান্ডস্কেপের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আধুনিক আবাসন ও পরিবেশবান্ধব অবকাঠামোর এই প্রকল্পে দুটি বেজমেন্ট ও ১৪ তলাবিশিষ্ট দুটি আবাসিক টাওয়ারে মোট ১৬৯টি অ্যাপার্টমেন্ট থাকছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী অ্যাপার্টমেন্টগুলোর আকার ১৬০০ থেকে ২২০০ বর্গফুট নির্ধারণ করা হয়েছে।


অন্যদিকে, রাজধানীর অন্যতম প্রধান করপোরেট ও বাণিজ্যিক এলাকা গুলশান-২-এ আধুনিক প্রতিষ্ঠানের কর্মপরিবেশের চাহিদা পূরণে গড়ে উঠছে নাভানা রিয়েল এস্টেটের প্রিমিয়াম বাণিজ্যিক প্রকল্প ‘ভ্যান্টেল বাই নাভানা’। নান্দনিক স্থাপত্যশৈলী, জ্বালানিসাশ্রয়ী সবুজ প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের অগ্নিনিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে প্রকল্পটি নির্মিত হচ্ছে। ৫৫ ফুট প্রশস্ত সড়কের পাশে অবস্থিত এই ভবনে চারটি বেজমেন্ট ও ১৬ তলা কাঠামোয় মোট ১৭টি বাণিজ্যিক ফ্লোর রয়েছে।