ত্বকের কালো ছোপ, ব্রণের দাগ দূর করতে বাড়িতে বানান ফেস সিরাম
অনেকেই মুখেই কালো ছোপ, ব্রণের দাগ নিয়ে অস্বতিতে ভোগেন। এই সমস্যাগুলো মুখের স্বাভাবিক উজ্জ্বলতা কমিয়ে দেয়। এ কারণে কেউ কেউ দামী প্রসাধনী ব্যবহার করেন। কেউ আবার নিয়মিত পার্লার গিয়ে ট্রিটমেন্ট নেন। চাইলে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বাড়িতেই একটি স্কিন কেয়ার সিরাম তৈরি করতে পারেন। এটি ত্বকের এসব দাগ দূর করতে সাহায্য করে।
আয়ুর্বেদে ত্বকের যত্নে কয়েক দশক ধরে যষ্টিমধু, মঞ্জিষ্ঠা, হলুদ এবং জাফরানের মতো উপাদান ব্যবহৃত হয়ে আসছে। এই উপাদানগুলোকে বাদাম তেলে মিশিয়ে একটি সিরাম তৈরি করতে পারেন যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এর নিয়মিত ব্যবহারে দাগছোপ দূর হয়।
ঘরে তৈরি সিরাম বানানোর পদ্ধতি উপকরণ: ১ কাপ বাদাম তেল ১ টেবিল চামচ যষ্ঠিমধুর ছাল ১ টেবিল চামচ মঞ্জিষ্ঠা কাঠ ১ টেবিল চামচ শুকনো জবা ফুল ১ চা চামচ হলুদের গুঁড়ো ৮-১০টি জাফরানের আঁশ পদ্ধতি প্রথমে একটি পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো কাচের পাত্র নিন। এর মধ্যে যষ্টিমধু, মঞ্জিষ্ঠা, শুকনো জবা ফুল, হলুদ এবং জাফরান রাখুন।এবার এই সমস্ত উপকরণের উপর বাদামের তেল ঢেলে দিন। খেয়াল রাখবেন যেন সব ভেষজ তেলে ভালোভাবে ডুবে যায়। তারপর, বয়ামের ঢাকনাটি বন্ধ করে দিন।এই পাত্রটি তিন দিনের জন্য সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন। সমস্ত উপাদানের উপকারী গুণাগুণ যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায়, তা নিশ্চিত করতে দিনে একবার পাত্রটি আলতো করে ঝাঁকান।তিন দিন পর, একটি পরিষ্কার পাতলা কাপড় দিয়ে তেলটি ছেঁকে নিন। প্রস্তুত সিরামটি একটি গাঢ় কাচের বোতলে সংরক্ষণ করুন।এটি একটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। তৈরি করা সিরামটি ১-২ মাসের মধ্যে ব্যবহার করে ফেললে ভালো। সূত্র: নিউজ এইট্টিন
ঘরে তৈরি সিরামের উপকারিতা: যষ্টিমধুতে গ্ল্যাব্রিডিন নামক একটি যৌগ থাকে, যা গবেষণায় কালো দাগ এবং পিগমেন্টেশন কমাতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। আয়ুর্বেদে ত্বকের যত্নে মঞ্জিষ্ঠা ব্যবহৃত হয়। এটি ত্বকের রঙ সমান রাখতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও, হলুদের গুণাবলী ত্বককে প্রশমিত করতে এবং উজ্জ্বল করতে সাহায্য করে। জাফরান ত্বককে উজ্জ্বল করতে এবং মুখে একটি প্রাকৃতিক আভা আনতে ব্যবহৃত হয়। জবা ফুল ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং এটি শুষ্ক ও অনুজ্জ্বল ত্বকের জন্যও উপকারী।






