বসুরহাট ব্যবসায়ী সমিতির সোয়া ৮ কোটি টাকার বাজেট

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে তৃতীয় বারের মত রাষ্ট্রপতি স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত এই সমিতির সাধারণ সভাটি শুরু হয়।


সমিতির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৮ কোটি ২৫ লক্ষ ৫০ হাজার ৩৯৩ টাকা প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ওপর ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সভায় সদস্যদের সঞ্চয়ের ওপর ৪ শতাংশ এবং শেয়ারের ওপর ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।


সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সমিতির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আবুল বাসার, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর এবং আফরোজা ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের চেয়ারম্যান আলহাজ আবদুস সাত্তার।


সেখানে আরও বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল। অনুষ্ঠানে বসুরহাট বাজারের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।


সভা শেষে সদস্যদের অংশগ্রহণে র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৯৭ জনকে সাধারণ পুরস্কার হিসেবে দুটি করে প্লেট দেওয়া হয়। পাশাপাশি প্রথম পুরস্কার হিসেবে ডিনার সেট এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দুটি কম্বল দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক সদস্যকে ৫০০ টাকা করে উপস্থিতি ভাতা ছাড়াও আপ্যায়ন করা হয়।


উল্লেখ্য, গত ৮ নভেম্বর ৫৫তম সমবায় দিবসে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের কাজ থেকে রাষ্ট্রপতি স্বর্ণপদক পুরস্কার গ্রহণ করেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মতিন লিটন। এর আগেও দুই দফায় একই স্বর্ণপদক পেয়েছে সমিতিটি।