নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা আইডিয়াল স্কুলের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা শুরু হয়। এতে মোট ৯৬ জন আবেদনকারী প্রার্থীর মধ্যে ৭৬ জন পরীক্ষায় অংশ নেন।


নিয়োগ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, আনোয়ারা সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন ও মাকসুদুর রশীদ।


এ নিয়োগ কমিটির সভাপতি ছিলেন ডা: মোহাম্মদ জসীম উদ্দীন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর এবং সদস্যসচিব অধ্যাপক মো: আবুল হোসেন।


পরীক্ষা চলাকালে কমিটির অন্য সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ার মো: তহিদুল ইসলাম, মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ, ডা: মোহাম্মদ জোনায়েদ চৌধুরী, মোহাম্মদ কলিম উল্লাহ মাষ্টার, মুহাম্মদ আইয়ুব উদ্দীন, অ্যাডভোকেট মোহাম্মদ কায়সারসহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।