রাজধানীতে অনুষ্ঠিত হলো গ্রী বিজনেস মিট-২০২৭
এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রী-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘গ্রী বিজনেস মিট-২০২৭’ সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রী-এর পার্টনার ও বিশেষ অতিথিরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রী গ্লোবালের আন্তর্জাতিক বিক্রয় বিভাগের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও।
সম্মেলনের শুরুতে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ অংশগ্রহণকারী পার্টনার ও অতিথিদের স্বাগত জানান। তিনি তিন যুগেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের পণ্য দেশের ক্রেতা ও ব্যবহারকারীদের কাছে প্রচার, প্রসার, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা প্রদানে অবদান রাখায় পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড গ্রী-এর সঙ্গে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে কাজ করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের লক্ষ্যে গ্রুপটি নিজস্ব কারখানায় গ্রী-এর পণ্য উৎপাদন করছে।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাপা বলেন, বাংলাদেশে গ্রী-এর পণ্য বিপণনে পার্টনাররা বিশেষ ভূমিকা পালন করছেন। গ্রী বর্তমানে বাংলাদেশেও এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে। পার্টনারদের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। গ্রী-এর সব সাফল্যের মূল দাবিদার সম্মানিত পার্টনাররা। এ জন্য তিনি তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, প্রতিবছর এ দিনটিকে স্মরণীয় করে রাখতে চান তাঁরা। এটি তাঁদের সম্পর্ক উদযাপন, একে অপরের কথা শোনার সুযোগ এবং সম্মিলিতভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার একটি দিন।
সম্মেলনে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন বলেন, যাঁদের উদ্যোগ, নিষ্ঠা ও আস্থা গ্রী এসিকে সারা দেশের গ্রাহকদের আরও কাছে নিয়ে এসেছে, তাঁদের সম্মান জানাতেই এ আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পার্টনার, বিশিষ্ট অতিথি, পরিচালনা পর্ষদের সদস্য ও সহকর্মীদের তিনি স্বাগত জানান।
তিনি বলেন, প্রতিটি সাফল্য ও অর্জনের পেছনে কিছু মানুষের পাশাপাশি তাঁদের পরিবারেরও অক্লান্ত পরিশ্রম ও নিরলস সংগ্রাম থাকে। বাংলাদেশে গ্রী-এর সব সাফল্য ও অর্জনের পেছনে রয়েছেন পার্টনাররা, তাঁদের কর্মচারী ও পরিবারের সদস্যরা। পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত মালিক, কর্মকর্তা ও কর্মচারীদেরও অবদান রয়েছে। তাঁদের সবাইকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তিনি স্যালুট জানান।
বিশেষ অতিথির বক্তব্যে গ্রী গ্লোবালের আন্তর্জাতিক বিক্রয় বিভাগের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের সঙ্গে গ্রী-এর ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গ্রী-এর অন্যতম সেরা ব্যবসায়িক পার্টনার। বাংলাদেশি গ্রাহকদের কাছে গ্রী পণ্য সহজলভ্য করা এবং এর বাজার সম্প্রসারণে ভূমিকা রাখায় তিনি পার্টনারদের বিশেষ ধন্যবাদ জানান।
তিনি বিশ্বব্যাপী গ্রী পণ্যের সাফল্যের ইতিহাস ও বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, গ্রাহকদের চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের কারণে গ্রী আজ বিশ্বে এক নম্বর ব্র্যান্ড হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা নিরবচ্ছিন্নভাবে পূরণ করতে প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে কারখানা স্থাপন করা হচ্ছে।
পরিবেশ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে সারা বিশ্বে তাপমাত্রা বাড়ছে। বাংলাদেশও এ ক্ষেত্রে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে। শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য গ্রী এসি বৈশ্বিকভাবে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে তৈরি গ্রী এসি এবং বিদেশে তৈরি এসির মধ্যে কোনো পার্থক্য নেই। প্রতিটি দেশের আবহাওয়া ও গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রী এসি তৈরি করা হয়। বাংলাদেশের পরিবেশে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের পর্যায়ে রাখা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গ্রী তাদের প্রতিটি পণ্যে উদ্ভাবনী প্রযুক্তি ও পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার করছে।
সম্মেলনে গ্রী এসির বিশেষ সুবিধা ও বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। তিনি জানান, বিশ্বের ১৯০টিরও বেশি দেশে ৬০ কোটির বেশি গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন। গ্রী এসি ঘরের বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে পরিবেশকে নির্মল, সুন্দর ও জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে।
তিনি বলেন, ইলেকট্রনিক পণ্য হিসেবে এসি এখন আর শুধু শৌখিন বা বিলাসী সামগ্রী নয়। গ্রী এসির সাশ্রয়ী মূল্য, গুণগত মান ও দীর্ঘস্থায়িত্বের কারণে এটি বিশ্বব্যাপী মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। পরিবেশবান্ধব এসি উৎপাদনে গ্রী বর্তমানে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। সম্প্রতি পরিবেশবান্ধব প্রযুক্তিসমৃদ্ধ গ্রী এসির আরও কয়েকটি নতুন মডেল বাংলাদেশের বাজারে আসছে। এ ছাড়া গ্রী-এর সোলার সিস্টেম প্রযুক্তিসমৃদ্ধ এসি ব্যবহারের মাধ্যমে শূন্য বিদ্যুৎ বিল ও শূন্য কার্বন নিঃসরণের সুযোগ রয়েছে।
গ্রী-এর সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেমের বিভিন্ন সুবিধা তুলে ধরে তিনি বলেন, স্বল্প পরিসরে ও স্বল্প ব্যয়ে সর্বাধিক জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণের সুবিধা দেয় এ প্রযুক্তি। গ্রী-এর ভিআরএফ, স্ক্রু চিলার, সেন্ট্রিফিউগাল চিলার ও প্যাকেজড টাইপ এয়ারকন্ডিশনিং সিস্টেম বিশ্বের অধিকাংশ বৃহৎ করপোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল, বাণিজ্যিক ভবন, শপিংমল ও শিল্পকারখানায় ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, গ্রী-এর উদ্ভাবিত আধুনিক ওয়াটার কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি শিল্পকারখানাসহ বৃহৎ প্রকল্পের শীতাতপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে সহজলভ্য ও পরিবেশবান্ধব করছে। এ প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
সম্মেলনে ২০২৭ সালের বিপণন কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় করতে গ্রাহকদের চাহিদা এবং বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে গ্রী বিজনেস মিট-২০২৭-এর কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, বিক্রয় ও বিপণন বিভাগের জিএম মাহমুদুন নবী চৌধুরী এবং করপোরেট বিপণন বিভাগের জিএম মো. জহিরুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




