ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মানুষরতন সামাজিক সংঘের সহসভাপতি ও সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ফুরকান আহমেদ রক্সির পিতা হাজী সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মানুষরতন সামাজিক সংঘ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজী সিরাজুল ইসলাম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম হাজী সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এক শোকবার্তায় মানুষরতন সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা নাজাত মো. আব্দুস সাত্তার, সভাপতি মাহমুদুল হক তৌহিদ, সাধারণ সম্পাদক ছানাউল্লাহ আপন তাজ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, হাজী সিরাজুল ইসলামের মৃত্যুতে মানুষরতন পরিবার একজন প্রিয়জনকে হারানোর বেদনায় শোকাহত।
শোকবার্তায় তাহারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় চিলোকুট ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।






