নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শনিবার ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের করাচিতে অবস্থিত মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা জিন্নাহর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাকিস্তান হাইকমিশনের তথ্য অনুযায়ী, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেয়।