রাজধানীতে শ্রাবণের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
রাজধানীতে মোটরসাইকেল শোডাউন
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল শোডাউন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তাঁর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শোডাউনটি শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।






