নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে এবং পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।






