নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালে দুবাইয়ে অনুষ্ঠেয় বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট) অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।


রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির জনগণের ধারাবাহিক সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেছেন। পাশাপাশি মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।


আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।