বিএনপি সমর্থিত আতা-ওহাব পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী

সভাপতি, সাধারণ সম্পাদক


| প্রিন্ট সংস্করণ


বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ‘আতা-ওহাব পরিষদ’। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকটিতেই বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত প্যানেলটির প্রার্থীরা। বিপরীতে কোনো পদেই জয় পায়নি জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত ‘রিয়াজ-সিরাজ পরিষদ’। গত শুক্রবার ২০২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টায় ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আতাউর রহমান আতা। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন– সহসভাপতি রেজাউল বারী তারা ও রহমতুল বারী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ, লাইব্রেরি সম্পাদক আশাবুদজামান আশিব, ক্রীড়া সম্পাদক এ কে এম আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন রাসেল।