নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এই মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। অধিদফতর আরও জানিয়েছে, মারা যাওয়া দুই জনই ঢাকা বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।






