টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
সোহাগ হোসেন ও নূর হায়াতি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
নূর হায়াতি জানান, তিনি একা বাংলাদেশে আসেননি, সঙ্গে ছিলেন বাবা-মাও। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। শনিবার বিকেলে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি ও বাংলাদেশের যুবক সোহাগ হোসেনের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। দুই দেশের দুই সংস্কৃতি ও ভিন্ন পরিবেশের মানুষ হলেও ভালোবাসার বন্ধনে এক হয়েছেন তারা।
দীর্ঘ প্রবাসজীবন শেষে সোহাগের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। অন্যদিকে ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি। দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হওয়া এই বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বাস্তব জীবনে একসঙ্গে পথচলার এক ব্যতিক্রমী গল্প হয়ে উঠেছে।






