মধুমতি ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত
ছবি: আয়োজকদের সৌজন্যে
‘Resilient Banking through Proactive Risk Intelligence’ প্রতিপাদ্যকে সামনে রেখে মধুমতি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-৬-এর পরিচালক মোহাম্মদ জাকিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে ‘Implementation of RBS: An Overview’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি)-৬-এর অতিরিক্ত পরিচালক নিরঞ্জন চন্দ্র ভৌমিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. এহতেশাম রহমানসহ প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (ম্যানকম) সদস্যবৃন্দ এবং ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ।
এছাড়া ঝুঁকি শাসন (রিস্ক গভর্ন্যান্স) আরও শক্তিশালী এবং পরিচালনগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।





