ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত


আপডেট সময় : ২০২৬-১০-২৯ ০১:১৩:৫৭
উলিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত উলিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত
নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্যসচেতনতার বার্তা খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি। কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার নিয়ম প্রদর্শন এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও

সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা চর্চা এবং সুস্থ জীবনযাপনে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নারিকেলবাড়ি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং মহিদে যুব সমাজ কল্যাণ সমিতি, ফ্রেন্ডশিপ, ইএসডিও ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নারিকেলবাড়ি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবাইদুল ইসলামের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান মণ্ডল, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ ও ইএসডিওর যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোয়াইব আকতার এবং উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সদস্য খালেক পারভেজ লালু। আলোচনা সভায় বক্তারা বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগ ছড়াতে পারে। তাই সুস্থ থাকতে এবং রোগের ঝুঁকি কমাতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার

বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং শিশুদের পরিচর্যার সময় হাত পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বক্তারা আরও বলেন, শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতা গড়ে তোলা গেলে বিভিন্ন

রোগের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব। পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। র‍্যালি ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীসহ উপস্থিত সবার মধ্যে স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ