ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন ও কালু বাহিনীর মধ্যে গোলাগুলি


আপডেট সময় : ২০২৬-১০-২৮ ২১:৪১:০১
পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন ও কালু বাহিনীর মধ্যে গোলাগুলি পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন ও কালু বাহিনীর মধ্যে গোলাগুলি
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন ও কালু বাহিনীর মধ্যে শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পদ্মা নদীর পাবনা ও কুষ্টিয়ার সীমান্তবর্তি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। পদ্মার কুষ্টিয়া অংশে পদ্মা-গড়াইয়ের মোহনায় কাকন বাহিনী এবং পাবনার ঈশ্বরদীর ডিগ্রির চরের কলাবাগানে কালুবাহিনী অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধ করেছে। পদ্মা নদী ও চরের নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি এবং কৃষিজমি ও খড় দখলকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। স্থানীয় নৌকার মাঝি নয়ন বলেন, কাকন বাহিনী প্রথমে একটি ট্রলারে লোকজন নিয়ে এসে গোলাগুলি শুরু করে। বিকেল ৪টার

দিকে আরও দুটি নৌকা এসে তাদের সঙ্গে যোগ দেয়।দুপুর ২টা থেকে কিছুক্ষণ পরপরই গুলি হচ্ছে। এ পর্যন্ত একশ'র বেশি গুলি হয়েছে। এ বিষয়ে রাজশাহী নৌ পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, আমরা শুনেছি গোলাগুলির ঘটনা ঘটেছে। আমাদের লোকজন পাঠিয়েছি, সঙ্গে ঈশ্বরদী থানার টিম রয়েছে। তবে, ঘটনা ঘটেছে, দ্যাট ইজ ট্রু। সন্ধ্যা থেকে আর তেমন কোনো সংঘর্ষের খবর নেই। কলাবাগান পর্যন্ত আমাদের নৌ পুলিশ ও জেলা পুলিশ অবস্থান নিয়েছিল। আর কোনো

গোলাগুলির শব্দ তারা পায়নি। একটা বাহিনী ছিল কলাবাগানে, আরেকটা নদীতে। সন্ধ্যার পরে পুলিশ সদস্যরা সেখানে আর কোনো কিছু দেখেননি, কোনো আওয়াজও পাননি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ