ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ২২ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ২৩:৩৭:২৮
মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ২২ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০। মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ২২ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।
 নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে পুলিশের লুন্ঠিত হওয়া ২২ রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।* ১। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক

অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। ২। ৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। বর্তমান সরাকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেন। নির্দেশনার পর এসআরবি আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। ৩। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল গতকাল ২৭/১০/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ এলাকায় কুমারভোগ পূর্নবাসন কেন্দ্রের পূর্ব পাশে বালুর মাঠের মধ্যে ২২ (বাইশ) রাউন্ড চায়না এসএমজি’র তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ। ৪। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট।

জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এসআরবি-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ