ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্য ফোরামের উদ্যোগে ৫দিন ব্যাপী ফেনী বইমেলা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ০১:০৫:৩৫
সাহিত্য ফোরামের উদ্যোগে ৫দিন ব্যাপী ফেনী বইমেলা অনুষ্ঠিত হবে। সাহিত্য ফোরামের উদ্যোগে ৫দিন ব্যাপী ফেনী বইমেলা অনুষ্ঠিত হবে।
ফেনী প্রতিনিধি:

আগামী ১–৫ ডিসেম্বর (মঙ্গল-শনিবার) ফেনী সাহিত্য ফোরামের উদ্যোগে ফেনী বইমেলা'২৬ প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে ফেনী সাহিত্য ফোরামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। গত বছরের ধারাবাহিকতায় এবারও ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘ফেনী বইমেলা ’২৬’ অনুষ্ঠিত হবে। বইমেলাকে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে আজ ২৮ অক্টোবর, বুধবার সকাল ১০টায় ফেনী জেলা প্রশাসক মাহবুবুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফেনী সাহিত্য ফোরামের নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।

সাক্ষাৎকালে বইমেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন শর্শদী ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার; ফেনী সাহিত্য ফোরামের উপদেষ্টা ও হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওমর ফারুক; ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আমির হোসাইন, ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ আইয়ুব,

সেক্রেটারি মাওলানা আবু বকর, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল্লাহ আহমদী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, এবং অর্থ সম্পাদক মাওলান ইয়াসিনসহ ফোরামের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ