ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অ'জ্ঞা'ত নারীর ম'রদে'হ উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ১৮:০৫:২৩
টাঙ্গাইলে অ'জ্ঞা'ত নারীর ম'রদে'হ উ'দ্ধা'র টাঙ্গাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহাসড়কের মাঝখানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

ঘাটাইল থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ