ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানের কাছে ৪৩ রানে হা'রল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ২০:১৮:৩৩
আফগানিস্তানের কাছে ৪৩ রানে হা'রল বাংলাদেশ আফগানিস্তানের কাছে ৪৩ রানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪৩ রানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

 

বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান সবকটি উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করে।

 

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। দলীয় স্কোরে মাত্র ৩ উইকেট হারিয়েই ১৫৭ রান সংগ্রহ করে ফেলে টাইগার যুবারা। একপর্যায়ে দলের জয় সময়ের ব্যাপার মনে হলেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের চরম ব্যর্থতায় পথ হারায় দল। শেষ পর্যন্ত মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস, ফলে বড় ব্যবধানের হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

 

তবে প্রথম ২ ম্যাচ জিতে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে টাইগার যুবারা।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ