ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে পূজামণ্ডপে এমপি মিঠু, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ২৩:০১:৫২
জুড়ীতে পূজামণ্ডপে এমপি মিঠু, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার জুড়ীতে পূজামণ্ডপে এমপি মিঠু, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও উপহার
এস এম জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার, জুড়ী:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহার সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার নবমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য মিঠু পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান। পরিদর্শনকালে সংসদ সদস্য চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন মন্দিরের বিদ্যমান সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। তিনি পূজা উদযাপন ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মন্দিরের সমস্যা এবং প্রয়োজনীয় উন্নয়নকাজের তালিকা প্রস্তুত করে তাঁর কাছে জমা দেওয়ার আহ্বান জানান। এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাসও দেন তিনি। এ সময় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” পরিদর্শনকালে তিনি উপজেলার আতিয়াবাগ, কালাছড়া, সোনারুপা, শীলঘাট, ধামাই, নিশ্চিন্তপুর ও ভোয়াইসহ কলেজ রোড ও স্টেশন রোড এলাকার সার্বজনীন পূজামণ্ডপ এবং কালীবাড়ি মণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সইবুর রহমান

তুয়েল, বিএনপি নেতা ফয়ছল আহমদ, কৃষকদলের আসুক উদ্দিন, বিএনপি নেতা আব্দুল লতিফ ও হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ