ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২২ ০০:৪৬:০২
দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তা*
পেয়ার আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) ঠাকুরগাঁও জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। পুলিশ সুপার জনাব বেলাল হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে জেলা পুলিশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, টহল বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর

গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ইন্টেলিজেন্স কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং চলমান রয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো উদ্ভূত অশুভ পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ