ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৩:১৪:০৬
জুড়ীতে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ জুড়ীতে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ
এস এম জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, জুড়ী, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। মেগা ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ