ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ম্যাচ শেষে মৌসুমের প্রথম জয়, রহস্য জানালেন টটেনহ্যাম কোচ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ১৩:৪৮:১৭
৭ ম্যাচ শেষে মৌসুমের প্রথম জয়, রহস্য জানালেন টটেনহ্যাম কোচ ৭ ম্যাচ শেষে মৌসুমের প্রথম জয়, রহস্য জানালেন টটেনহ্যাম কোচ

নিজস্ব প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে টটেনহাম হটস্পার। কোভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। এতে ৭ ম্যাচ শেষ প্রথম জয়ের স্বাদ পেয়েছে ক্লাবটি। প্রথম জয়ের পর রহস্য জানালেন কোচ রবার্তো দি জারবি। 

 

ইতালিয়ান এই কোচের মতে, খেলোয়াড়দের মধ্যে খোলামেলা আলোচনা, নিজেদের দায়িত্ব নেওয়ার মানসিকতা এবং স্পেনের মারবেলায় অনুশীলনই বদলে দিয়েছে দলের পরিবেশ। তাতেই এসেছে সফলতা।

 

দি জারবি বলেন, ‘ফল গুরুত্বপূর্ণ। তবে আরও গুরুত্বপূর্ণ দুটি বিষয়। প্রথমত, আমরা বুঝতে পেরেছি, প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর মতো আমরাও ম্যাচ জিততে পারি। দ্বিতীয়ত, গত দুই সপ্তাহের মতো নিজেদের সেরাটা দিতে হবে। ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার আগের দিন আমরা বড় একটি বৈঠক করেছি। পরিস্থিতি নিয়ে কথা বলেছি। দায়িত্ব স্বীকার না করলে আমরা পরিস্থিতি মেনে নিতে বা সামনে এগোতে পারবো না।’

 

তিনি আরও বলেন, ‘এই সপ্তাহটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা একসঙ্গে সময় কাটিয়েছি এবং একটি পরিবারের মতো হতে চেয়েছি। ম্যাচের মধ্যে কঠিন পরিস্থিতি এলে ১১ জন রোবটের মতো খেললে চলবে না; নিজের বন্ধু ও ভাইয়ের জন্য খেলতে হবে।’

 

কোভেন্ট্রির বিপক্ষে জয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহাম। এবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা। শনিবার (২৪ অক্টোবর) লন্ডন ডার্বিতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলবে স্পার্সরা।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ