ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২১ ০০:১২:৫৮
শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী,
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা জাসাসের আহ্বায়ক এ কে এম এনামুল হক বিপুর নেতৃত্বে তাঁরা শহরের প্রধান প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মিলন মিয়া ও রেজাউল করিম এবং জেলা জাসাসের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জহুরুল ইসলাম জপি। এ ছাড়া

এনামুল হক রাজু, শহর জাসাসের নেতৃবৃন্দ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক ও সদস্যসচিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জাসাস নেতৃবৃন্দ পূজামণ্ডপের

সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং উৎসবের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক বলে আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ