ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রাজশাহীতে অফিসিয়াল ক্যাপ ও টি-শার্ট উপহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২০ ২২:৪৭:১৭
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রাজশাহীতে অফিসিয়াল ক্যাপ ও টি-শার্ট উপহার প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য রাজশাহীতে অফিসিয়াল ক্যাপ ও টি-শার্ট উপহার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য অফিসিয়াল ক্যাপ ও টি-শার্ট উপহার দিয়েছেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল। মঙ্গলবার বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোঃ মোজেম্মেল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার মোহাম্মদ জিমু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইউনুস আলী অনিক, দপ্তর

সম্পাদক মোঃ ওমর আলী রবি এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ বাচ্চু। এ সময় বিভিন্ন ইভেন্টের ক্ষুদে খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে অফিসিয়াল ক্যাপ ও টি-শার্ট তুলে দেওয়া হয়।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ