হানিফ পরিবহনের নিচে ঢু'কে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নি'হ'ত
হানিফ পরিবহনের নিচে ঢু'কে গেছে মোটরসাইকেল, ঘটনাস্থলেই চালক নি'হ'ত
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল চালক অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার এসআই মোহাম্মাদ রোমান জানিয়েছেন, ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের নিচে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক অপু মাঝি (২৬) নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি হানিফ পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স