নারী ফুটবলারদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন সাংবাদিক তুহিন জামানের
নারী ফুটবলারদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন সাংবাদিক তুহিন জামানের
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে নারী ফুটবলারদের সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করেছেন মধুপুর ২৪ ও দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক তুহিন জামান। ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নারী ফুটবলারদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। স্থানীয় নারী ফুটবল দলের
খেলোয়াড়রা এ আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার, সহকারী শিক্ষক রোবেল হোসেন এবং ফুটবল কোচ ও রেফারি জহিরুল ইসলাম মিলন। এ সময় তাঁরা নারী ফুটবলারদের উৎসাহিত করেন এবং খেলাধুলায় মেয়েদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সাংবাদিক তুহিন জামান বলেন, নারী ফুটবলের প্রচার ও প্রসারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মেয়েরা যেন
খেলাধুলায় আরও এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে তিনি ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের নারী ফুটবলাররাও উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সাংবাদিক তুহিন জামান।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স