ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদারের এসআরবি-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ০২:১০:৫৮
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদারের এসআরবি-১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জো'র'দা'রে এসআরবি-১
নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা জোরদারে এসআরবি-১ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে জনসাধারণের আস্থা অর্জন এবং দেশের ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

আজ বিকাল ১৬.৩০ ঘটিকায় বসুন্ধরা আবাসিক পূজা মন্ডপ পরিদর্শনকালে অধিনায়ক, এসআরবি-১ মহোদয় সাংবাদিকদের উপস্থিতিতে বলেন *“ধর্ম যার যার উৎসব সবার”* এই লক্ষ্যে সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে এসআরবি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকা, নারায়নগঞ্জ এবং গাজীপুর জেলার পূজামন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। *এসআরবি-১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ৪১৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজামন্ডপসমূহের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় শ্রেণিবিন্যাস করে ০৩ স্তরে, প্রথম স্তরে সাদা পোশাকে নিয়োজিত এসআরবি গোয়েন্দা সদস্য, দ্বিতীয় স্তরে মটরসাইকেল পেট্রোল ও তৃতীয় স্তরে পিকআপ টহল কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত করা হয়েছে।* এ উপলক্ষে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে এসআরবি-১ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পূজামন্ডপের

সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূজাকালীন নিরাপত্তা নিশ্চিতকরণ, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা এবং সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। ৩। অধিনায়ক মহোদয় আরো বলেন, আমরা আবারো আশ্বস্ত করতে চাই, *"বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী এবং সবাই সমান নাগরিক অধিকার ভোগ করব”* শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকোন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য এসআরবির সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন্ন উগ্রবাদ, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল এবং সন্ত্রাসীরা যেন কোন ধরনের নাশকতা ও অনাকাক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং এই উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে এসআরবি-১ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি পূজামন্ডপ পরিচালনা কমিটি ও সর্বসাধারণকে পূজাকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত


হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করছি। ৪। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসআরবি-১ কর্তৃক উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান আছে, চলমান থাকবে।

এছাড়াও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে এসআরবি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ