ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককপিটে মেয়ে, যাত্রী আসনে মা-বাবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৬ ১১:৫০:৪২
ককপিটে মেয়ে, যাত্রী আসনে মা-বাবা ককপিটে মেয়ে, যাত্রী আসনে মা-বাবা
নিজস্ব প্রতিবেদক

মেয়ের সাফল্য নিজের চোখে দেখার মতো আনন্দ ও গর্ব যেকোনো মা-বাবার জন্যই অতুলনীয়। ভারতের গোয়াভিত্তিক বিমানসংস্থা ‘ফ্লাই৯১’ এর জুনিয়র ফার্স্ট অফিসার আনিকার জীবনে ঘটে গেল ঠিক এমনই এক অবিস্মরণীয় ঘটনা।

আনিকা যে ফ্লাইটটি পরিচালনা করছিলেন, বিমানসংস্থাটি তাকে চমক দিতে সেই ফ্লাইটের যাত্রী হিসেবে তুলে দেয় তার মা-বাবাকে। মেয়ের এই বিশেষ মাইলফলক ও অর্জনকে আরও অর্থবহ করে তুলতেই এই উদ্যোগ নেয় ফ্লাই৯১। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিমানটিতে আনিকা ও তার মা-বাবার সুন্দর মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে ফ্লাই৯১ এই খবরটি জানায়। এয়ারলাইন্সটি জানায়, নতুন পাইলটদের জন্য এই আবেগঘন মুহূর্ত উপহার দেওয়ার উদ্যোগটিকে তারা একটি নিয়মিত ঐতিহ্য বা রীতি হিসেবে চালু রাখতে চায়। ফ্লাই৯১ এক পোস্টের মাধ্যমে তাদের অনুভূতির কথা প্রকাশ করে জানায়, ‘আমরা তার (আনিকার) মা-বাবাকে ঠিক সেই ফ্লাইটটিতেই পাঠিয়েছিলাম যেটি তিনি পরিচালনা করছিলেন, যাতে তারা নিজের চোখে নতুন ভূমিকায় তাকে আকাশে উড়তে দেখতে পান। একটু কল্পনা করুন তো, যে পেশার জন্য আপনার মেয়ে এত কঠোর পরিশ্রম করেছে, তাকে ককপিটে বসে সেই কাজ করতে দেখার অনুভূতি কতখানি গর্বের!’ সংস্থাটি আরও

উল্লেখ করে, ‘আনিকার জন্য এটি এমন একটি ফ্লাইট যা সে কখনো ভুলবে না। আর তার মা-বাবার জন্য এটি ছিল এক অমূল্য ও চিরস্মরণীয় মুহূর্ত।’ উদ্যোগটির পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে ফ্লাই৯১ জানায়, এই সারপ্রাইজের মাধ্যমে তারা একটি নতুন ঐতিহ্যের সূচনা করল। পরিকল্পনা অনুযায়ী, যেকোনো নতুন পাইলট তাদের ফ্লাইট পরিচালনার মূল ছাড়পত্র পাওয়ার পর, এয়ারলাইন্সটির পক্ষ থেকে তাদের প্রিয়জনদের একটি ফ্লাইটে আমন্ত্রণ জানানো হবে। বিমান চালনার মতো চ্যালেঞ্জিং ও দীর্ঘ যাত্রায় যারা প্রথম


দিন থেকে পাইলটদের পাশে থেকেছেন, উৎসাহ ও সহযোগিতা জুগিয়েছেন—প্রথম টেক-অফের অনেক আগে থেকেই সমর্থন দেওয়া সেই সব মানুষদের সম্মান জানাতেই সংস্থাটির এই বিশেষ পদক্ষেপ।আইজে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ