মো: আখতার হোসেন হিরন,


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজ (রবিবার) সিরাজগঞ্জ জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাজার স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।


সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম, আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত ও সাধারণ সম্পাদক তৌহিদ আলম।


এ ছাড়া শহর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক, আব্দুল হাকিম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুশুম রেওয়াজ তুহিন, ছাত্রদল নেতা স্বপন ও জীবনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।