নিজস্ব প্রতিবেদক

ঢাকায় বসবাসরত ফেনীর পরশুরাম উপজেলার মালিপাথর গ্রামের বাসিন্দাদের সংগঠন ‘ঢাকাস্থ মালিপাথর অ্যাসোসিয়েশন’-এর ২০২৭-২৮ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এমদাদুল হক শাকিল।


কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান রিজভী, মুজাহিদুল ইসলাম, মৃদুল মাহমুদ, আবদুল আলিম রেভেন, ওলিউল্লাহ নোমান, আবদুল্লাহ পাটোয়ারী ও আরিফুল ইসলাম শুভ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. ওয়াসিফ ইবনুল সিরাজি, মোয়াজ্জেম হোসেন রনি, জিয়াউল হক ও আবদুল আলিম মিরাজ।


এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে আল ফারাবি, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম জিহাদ, অর্থ সম্পাদক নুরুজ্জামান রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক রাফিদুল ইসলাম রাফিদ, ক্রীড়া সম্পাদক সাব্বির আলম রাহাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইফতেখারুল ইসলাম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মাইনুদ্দিন আসিফ দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আবদুল হালিম রোবাব, আবু সায়েম জিহান, শাহরিয়ার আহমেদ, হাসান মাহমুদ রিহান, জোবায়ের হোসেন তানভীর ও তাওকির তাজাম্মুল পাটোয়ারী।


সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মঈনুল হোসেন পাটোয়ারী, প্রতিষ্ঠাকালীন সদস্য ও পরিচালক আবদুল হালিম সোহাগ এবং নুরউদ্দিন ভূঁইয়া জুয়েলের স্বাক্ষরে নতুন এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। ‘ঐক্যে শক্তি, সততায় আস্থা, সহযোগিতায় সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে ঢাকাস্থ মালিপাথর অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।