নিজস্ব প্রতিবেদক
সমকাল নাট্যচক্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এলেন আশরাফী থিম্পু ও সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী মাইশা মালিহাকে নির্বাচিত করা হয়েছে।  

শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন শেখ রাসেল মডেল স্কুলে অবস্থিত সংগঠনটির নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে কৃষিতত্ব ও কৃষি সম্প্রসারণ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আলিফ আহমেদ তারেক, সাংগঠনিক সম্পাদক সাদিয়াহ নওশীন সারাহ, অর্থ সম্পাদক  মোঃ আবুজার গিফারী,  প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান তিশা, দপ্তর সম্পাদক মোঃ মুন্নাফ হোসেন এবং শিক্ষা, গবেষণা ও তথ্য সম্পাদক মোঃ রায়হান আলী নির্বাচিত হয়েছেন।  

এছাড়া কার্যনির্বাহী সদস্য-১ হিসেবে নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.আমির জামান ও কার্যনির্বাহী সদস্য-২ হিসেবে ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী নুশাইকা রাইহান নির্বাচিত হয়েছেন।  

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সমকাল নাট্যচক্র দীর্ঘ ৪৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন নাট্য কার্যক্রম পরিচালনা করে আসছে।