চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে আওয়ামী লীগের পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিমকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।
রোববার রাতে নগরের খুলশী থানা পুলিশ দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান৷
তিনি জানান, নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিমকে আটক করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।





