সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সাতক্ষীরার দেবহাটায় দুই দফা পিটিয়ে শামীম নামে এক যুবককে হত্যার মামলায় সাদিকুল ইসলাম (৩৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদিকুল ইসলাম একই এলাকার আব্দুল মজিদের ছেলে। তিনি কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আলোচিত শামীম হত্যা মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে জামায়াত নেতা সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।






