নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান।
ইনিংসের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেনিংয়ে নামেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান। পাকিস্তান ‘এ’ দলের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন আলী রাজা। দলীয় সংগ্রহের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান ‘এ’ দলের বোলার আলী রাজার বাউন্সারে উইকেট দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। তিনি মাত্র ২ রান সংগ্রহ করতে সক্ষম হন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ১ উইকেটে ১৪ রান।





