নিজস্ব প্রতিবেদক
শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে তিনি আন্তরিক সময় কাটান।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। শিশুদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে তিনি জানতে চান, সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না।
শিশুদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি শিশুদের পরামর্শ দেন যেন তারা নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহার করে। শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।






