ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও চিকিৎসক উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক সোহেল তানভীর এবং সদস্য সচিব মোহাম্মদ হাসান।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত নবগঠিত উপদেষ্টা পরিষদ সংগঠনের পথচলায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁদের অন্তর্ভুক্তি সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে নতুন সম্ভাবনা, অনুপ্রেরণা ও আশার সঞ্চার করেছে।
তাঁরা আশা প্রকাশ করেন, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যদের মূল্যবান অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ, দূরদর্শী দিকনির্দেশনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতায় সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল, দায়িত্বশীল ও কার্যকর হয়ে উঠবে। তাঁদের প্রজ্ঞা ও সহযোগিতায় সংগঠনের প্রতিটি উদ্যোগ আরও অর্থবহ ও জনকল্যাণমুখী হবে।
বিশেষ করে চিকিৎসক উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পৃক্ততা সংগঠনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ, চিকিৎসা সচেতনতা এবং অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
যৌথ শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার পদ-পদবিতে নয়; বরং আদর্শ, ঐক্য, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতার মধ্যেই নিহিত। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট সম্মিলিত প্রচেষ্টা, নিঃস্বার্থ সেবা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তাঁরা বলেন, সকল মত ও পথের ঊর্ধ্বে উঠে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে মানবিকতা, ভালোবাসা ও সেবার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে চায় সংগঠনটি। সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি মানবিক সমাজ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যেখানে মানুষের কল্যাণ হবে সর্বোচ্চ অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তায় নবগঠিত উপদেষ্টা পরিষদ ও চিকিৎসক উপদেষ্টা পরিষদের সকল সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সম্মান ও কল্যাণময় জীবন কামনা করা হয়।





