নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনের বিকিরণ বা রেডিয়েশন থেকে সুরক্ষা পাওয়ার উপায় হিসেবে ফোনের পেছনের অংশে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি একটি ধর্মীয় আলোচনা সভায় তিনি এই দাবি করেন।


ইন্দ্রেশ উপাধ্যায়ের এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, মোবাইল ফোনের পেছনের অংশে গোবর ব্যবহার করলে ব্যবহারকারীরা এর বিকিরণ থেকে সুরক্ষিত থাকবেন। তার এই অভিনব পরামর্শ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।