নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


আজ রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন।


সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে স্বচ্ছ থাকতে চায় নির্বাচন কমিশন।


তিনি আরও বলেন, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি।