স্টাফ রিপোর্টার
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন।
আজ রোববার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।






