ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈ'রা'জ্যে'র প্র'তি'বা'দে ব্রাহ্মণপাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ০১:১২:৪৩
ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈ'রা'জ্যে'র প্র'তি'বা'দে ব্রাহ্মণপাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি ফ্যাসিবাদী আগ্রাসন ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি
মোঃ অপু খান চৌধুরী।।

দেশকে অস্থিতিশীল করা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁরা এই কর্মসূচি পালন করেন। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিমউদদীন জসিমের নির্দেশনায় উপজেলাজুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহআলম খোকন,সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, বর্তমান সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সহসভাপতি মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আকরামুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখে দিতে তাঁরা মাঠে রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ