আমরা শান্তির পক্ষে, আইনের পক্ষে, আমরা বিশৃঙ্খলার বিপক্ষে- প্রতিমন্ত্রী এম. ইকবাল
আপডেট সময় :
২০২৬-১১-২০ ০০:৪৬:০১
আমরা শান্তির পক্ষে, আইনের পক্ষে, আমরা বিশৃঙ্খলার বিপক্ষে- প্রতিমন্ত্রী এম. ইকবাল
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
“আমরা শান্তির পক্ষে, আমরা আইনের পক্ষে, আমরা বিশৃঙ্খলার বিপক্ষে, মারামারির পক্ষে না, কিন্তু মারামারি করলে যে আমরা ছেড়ে দেবো সেইটা না”- গৌরীপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসেইন এমপি। তিনি আরও বলেন, আমরা এর আগে অনেক বুঝায়েছি, সহ্য করেছি, মার খেয়েছি এইবার আর মার খেয়ে যাবো না। মারামারি করতে আসলে মারামারি হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, যারা আগুন দিতেছে, ভাংচুর করতেছে তার প্রতিবাদে আমরা কিন্তু কোন প্রতিবাদ, প্রতিঘাত করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের যে আইন আছে সেই অনুযায়ী সমাধান করতে চাই। এ সম্পর্কে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীখলা মন্দিরে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর শাখার আহ্বায়ক কমল সরকার। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইকরাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি, পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি রতন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, রাজ রাজেশ্বরী
কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ, গোবিন্দবাড়ি জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজীব সরকার, কালীখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, পাল মন্দির কমিটির সাধারণ সম্পাদক পিন্টু পাল প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স