ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২০ ০০:৩২:৫৯
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলার ৩০ জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন।

তবে পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদর্শন করা হয়। নিজেদের তৈরি পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরতে মেলায় স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা। প্রদর্শনীর মাধ্যমে পণ্যের পরিচিতি বাড়ানো ও ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা।

নারী উদ্যোক্তারা জানান, নিজেদের উদ্যোগে বিভিন্ন পণ্য তৈরি করলেও পর্যাপ্ত প্রচার-প্রচারণা ও বাজারজাতকরণের সুযোগ না থাকায় ব্যবসা সম্প্রসারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পণ্যের গুণগত মান ভালো হলেও ক্রেতাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগে নিয়মিত প্রদর্শনী মেলা আয়োজন, প্রচার-প্রচারণা এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টির দাবি জানান তারা। উদ্যোক্তাদের এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণে সহযোগিতার বিষয়ে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রদর্শনী মেলা নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রদর্শনী মেলার পাশাপাশি পণ্য বাজারজাতকরণেও কার্যকর সরকারি সহযোগিতা নিশ্চিত করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ