ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে লোকালয়ে অজগর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৯ ২১:২১:৫৪
জুড়ীতে লোকালয়ে অজগর জুড়ীতে লোকালয়ে অজগর
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বটনিঘাট এলাকায় লোকালয়ের রাস্তা থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে উপজেলার পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের খবরে গত বুধবার রাত ১১টার দিকে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি উদ্ধার করে। সাপটি লোকালয়ের রাস্তায় চলে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট এবং বয়স আনুমানিক আড়াই বছর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিট কর্মকর্তা মোহাম্মদ সাজন জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুটিছড়া সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত হয়েছে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ