ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন


আপডেট সময় : ২০২৬-১১-১৯ ২২:৪১:২৯
শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন,
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুর জেলার ৫৬ জন সার ডিলারের মাঝে নিবন্ধন পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্প তিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ী) সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেব নাথ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর।
সভায় সারের সুষ্ঠু সরবরাহ, সঠিক মজুত সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়েও মতবিনিময় হয়। এ সময় কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ